এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশু এক লাখ ১৬ হাজার ৫০০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী আট লাখ ৫১ হাজার জন শিশু রয়েছে। ছয় থেকে ১১ মাস বয়সীদের নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১৭ উপজেলা ও সিটি কর্পোরেশনের চার হাজার ৯৩২টি কেন্দ্রে নয় হাজার ৮৬৪ জন স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবক এ ক্যাপসুল খাওয়াবেন।
মঙ্গলবার কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. নাছিমা আকতার।
.png)
এ সময় ভিটামিনের গুরুত্ব নিয়ে ধারণা দেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফিরোজ আল মামুন। এতে উপস্থিত ছিলেন- মেডিকেল অফিসার ডা. আবদুল কাইয়ুম, ডা. ফাতিমা আক্তার, ডা. আমরিন হোসাইন প্রমুখ।