বুধবার বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।
.png)
জানা গেছে, সকালে ফজলে আজিম কচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় ঢুকে স্ত্রী নূর নাহার বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান নূর নাহার বেগম। হাসপাতালে নেয়ার পথে মারা যান নিহতের মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশকে এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি নিহতের স্বামীসহ স্বজনরা।