ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ভিটামিন এ-ক্যাপসুল পাবে আড়াই লাখ শিশু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ১৪ জুন ২০২৩
ফেনীতে ভিটামিন এ-ক্যাপসুল পাবে আড়াই লাখ শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’-স্লোগানে আগামী ১৮ জুন রোববার সারাদেশের ন্যায় ফেনীতে ২ লাখ ৪৪ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এরমধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৭৯১ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার সকালে ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

Advertisement

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা এস.এম. আল-আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস, ডা. আসিফ উদ দৌলা সিফাত, ডা. রাশেদুল হাসান প্রমুখ।

ডা. আসিফ উদ-দৌলা সিফাত জানান, জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানোর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র ও ৭টি স্থায়ী কেন্দ্র, ভ্রাম্যমাণ ৩০টিসহ মোট ১ হাজার ১৪২টি কেন্দ্র থাকবে। এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত থাকবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!