ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৫ লাখ শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ১৪ জুন ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৫ লাখ শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৮ জুন দিনব্যাপী এ কার্যক্রম চলবে। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু চার লাখ ৬২ হাজার ২৮৯ জন এবং ছয় থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৫৫ হাজার ২৬৫ জন।

বুধবার সকালে সিভিল সার্জন সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ। তিনি জানান, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল এবং ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় মাসের কম বয়সী শিশু, পাঁচ বছরের বেশি বয়সী শিশু, চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়া শিশু এবং অসুস্থ শিশুকে ক্যাম্পেইনের দিনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো যাবে না।

তিনি আরো জানান, জেলা সদরসহ নয় উপজেলায় মোট দুই হাজার ৪৩৩টি কেন্দ্রে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। স্বেচ্ছাসেবীসহ পাঁচ হাজারের বেশি কর্মী ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!