[ দেশজুড়ে ]
কক্সবাজারে ৯ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজার সদরের বাসটার্মিনাল এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ বারেক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য নয় লাখ টাকা।
বুধবার সকালে কক্সবাজার সদরের বাস টার্মিনাল এলাকায় মারশা বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত বারেক মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুজিবল হকের ছেলে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন জানান, বাসটার্মিনাল থেকে ইয়াবাসহ ঐ যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য নয় লাখ টাকা। আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!