[ দেশজুড়ে ]
বিজয়নগরে ইয়াবাসহ ২ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫৫০ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক উপজেলার মেরাশানি গ্রামের মো. আব্দুল ফায়েজের ছেলে মো. জাকির হোসেন (২২) ও একই উপজেলার কাশিনগর গ্রামের রেনু মিয়ার ছেলে মো. সোহেল তানভীর (২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৫৫০ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!