গ্রেফতার মোহাম্মদ সানি ঘোড়াশাল পৌর এলাকার সোলেমান মিয়ার ছেলে। বুধবার বেলা ১১টার দিকে ঐ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে বাকপ্রতিবন্ধী ঐ গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী সানি তার ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ সময় হঠাৎ করে ঐ গৃহবধূর স্বামী বাড়িতে গেলে সানি দরজা খুলে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সানিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
.png)
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাকপ্রতিবন্ধী ঐ গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।