[ দেশজুড়ে ]
পঞ্চগড়ে দেড় লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে
ছবি: ডেইলি বাংলাদেশ
পঞ্চগড়ে ১ লাখ ৬০ হাজার ৪৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৪২২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. রফিকুল হাসান।
তিনি জানান, আগামী ১৮ জুন ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৪২২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
.png)
তিনি আরো জানান, ভিটামিন এ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দূর করে শিশু মৃত্যুর হার কমায়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!