ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় ফারুক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ১৫ জুন ২০২৩
মাটিরাঙ্গায় ফারুক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত মো. ইমরান হোসেন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফারুক হত্যা মামলার প্রধান আসামি ইমরান হোসেনকে (৩০) গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

বুধবার (১৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়ার দিক-নির্দেশনায় থানার এসআই মাসুদ আলম পাটোয়ারীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় উপজেলার ৮নং আমতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ইমরান হোসেন ৮নং আমতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দেওয়ানবাজার এলাকার মো মামুন মিয়ার ছেলে।

Advertisement

ওসি মো. জাকারিয়া বলেন, গত ৩১ মে বিকেলের দিকে ফারুক নামে এক মোটরসাইকেল চালক নিখোঁজ হন। ২ জুন তার বাবা বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি জিডি করেন। এরপর গত ৪ জুন উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগ পাড়া এলাকায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। জিডির পর অভিযান চালিয়ে নিহত ফারুক হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেনীর দাগনভূঞা থেকে উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেলের ক্রেতা মো. আনোয়ার হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী ফারুক হোসেন হত্যাকাণ্ডের মূলহোতা ইমরান হোসেনকে বুধবার গ্রেফতার করে পুলিশ।

তার স্বীকারোক্তি ও দেখানো মতে ঘটনাস্থলের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চুরিও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!