ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কর্ণফুলীতে বাসে মিলল সাড়ে ৯ কেজি সোনা, আটক ৪

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ১৬ জুন ২০২৩
কর্ণফুলীতে বাসে মিলল সাড়ে ৯ কেজি সোনা, আটক ৪
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজ এলাকা থেকে সাড়ে ৯ কেজি সোনাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নতুন ব্রিজের মইজ্জ্যার টেকে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নগরের মইজ্জ্যার টেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি সোনা জব্দ করেছে পুলিশ। কক্সবাজার থেকে আসা একটি বাসে এ সোনা মিলেছে। এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!