[ দেশজুড়ে ]
মিরসরাইয়ে ২ অজ্ঞাত মরদেহ উদ্ধার
ফাইল ফটো
চট্টগ্রামের মিরসরাইয়ে অর্ধগলিত ও গলিত দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ ও পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শনিবার ভোরে উপজেলার সুপার ডাইক বেড়িবাঁধ এলাকা থেকে এবং সায়েরখালী সাগরপাড় থেকে সকাল ১০টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
সীতাকুন্ডের কুমিরা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, শুক্রবার রাতে নদীর পাড়ে একটি মরদেহ পড়ে রয়েছে মর্মে খবর পাওয়া যায়। শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় দেখা যায়, মরদেহের গলায় কাপড় দিয়ে প্যাঁচানো রয়েছে। ধারণা করা হচ্ছে- তাকে হত্যা করা হয়েছে।
.png)
এদিকে, মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে সায়েরখালী এলাকায় সাগরপাড় থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে- বেশ কয়েকদিন আগে তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!