ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাংবাদিক নাদিম হত্যা: ৯ আসামির ৫ দিনের রিমান্ড আবেদেন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ১৭ জুন ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: ৯ আসামির ৫ দিনের রিমান্ড আবেদেন
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যা মামলার ৯ আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এরপর প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

বকশিগঞ্জ থানার ওসি সোহেল রানা রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার বিকেল ৩টার দিকে বকশিগঞ্জ থানা থেকে আসামিদের জামালপুর আদালতে পাঠানো হয়।

সদর উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করা হয়। শনিবার দুপুরে বকশীগঞ্জ থানায় নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম মামলাটি করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ২০-২৫ জনকে।

Advertisement

উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!