[ দেশজুড়ে ]
বৃষ্টি শুরু, পথেই নিথর কৃষক
ফাইল ফটো
জয়পুরহাটের কালাইয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তোজাম্মেল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মাত্রাই ইউনিয়নের দাউদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত কৃষক তোজাম্মেল হোসেন ঐ এলাকার বাসিন্দা।
কালাই থানার ওসি এসএম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
স্থানীয়রা জানান, তোজাম্মেল হোসেনসহ বেশ কয়েকজন কৃষক একসঙ্গে মাঠে ধান কাটছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পথে রওনা দেন সবাই। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!