[ দেশজুড়ে ]
ফেনীতে ৪ ছাত্রদল নেতা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীতে বিক্ষোভ মিছিলে সহিংসতার অভিযোগে ৪ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার সকালে ফেনী শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন, পৌর ছাত্রদল নেতা শরিফ, ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জসিম ও ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয়।
পুলিশ বলছে, ছাত্রদল নেতারা বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, শহরের ব্যস্ততম এলাকা ট্রাংক রোডের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের নামে জনভোগান্তি ও সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এক হয়েছিল। ঐ সময় জনস্বার্থে পুলিশ বাধা দিলে ছাত্রদল নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয় এবং ঘটনাস্থল থেকে চার নেতাকে আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!