ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, মামলা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ১৮ জুন ২০২৩
স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, মামলা
ফাইল ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় রোববার তিনজনকে আসামি করে ভুক্তভোগীর স্বামী মামলা করেছেন।

এর আগে গত বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর স্লুইস গেটের পাশের বাগানে এ ঘটনা ঘটে।

মামলার আসমিরা হলেন, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর (৩৫), রিয়াদ (৩০) ও জালাল উদ্দিন (২৮)।

Advertisement

জানা গেছে, ১৪ জুন বেলা সাড়ে ১০টার দিকে গৃহবধূ তার স্বামীর সঙ্গে নোয়াখালীর সদর উপজেলা থেকে মোটরসাইকেলযোগে স্লুইস গেট এলাকায় ঘুরতে যায়। সেখানে বাগানে দাঁড়িয়ে ছবি তোলার সময় জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল উদ্দিন হাতে ছুরি ও লাঠিসোটা নিয়া ঘটনাস্থলে ভিকটিম ও তার স্বামীকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিতে থাকেন। একপর্যায়ে তারা ভিকটিমের স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তার স্ত্রীকে গণধর্ষণ করে পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের স্বামী বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!