রোববার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন একই ইউনিয়নের কেরুনতলী এলাকার আলী আকবরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কক্সবাজার থেকে একটি মিনিবাস টেকনাফ যাচ্ছিল। পথে বরইতলীর পাহাড়ের পাশের রাস্তায় গাড়টির ব্রেক ফেল করে। ফলে পেছনের ঢালুতে নামতে থাকে এটি। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন আরো তিনজন।
.png)
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে একজনের লাশ মিলেছে। আরো তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে গুরুত্বর আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।