ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে মাদকসহ গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৬, ১৯ জুন ২০২৩
সিংগাইরে মাদকসহ গ্রেফতার ২
ফাইল ফটো

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে সাড়ে ২৪ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে তাদের উপজেলার বড়বাকা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার বড়বাকা গ্রামের ইয়াকুব আলী ও স্বাধীন।

Advertisement

পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, রোববার রাতে সিংগাইর উপজেলার বড়বাকা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ৭০ হাজার টাকা।

তিনি আরো জানান, এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!