গ্রেফতারকৃত আব্দুল হান্নান(৩৮) একই এলাকার আব্দুল হাকিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার তদন্ত ওসি নুরুল আলম বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খরশ এলাকা থেকে আসামি আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
.png)
এর আগে, গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন সংলগ্ন রাস্তায় ওপর পরিকল্পিতভাবে কলি হাসানের পথরোধ করে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই ঘটনায় গত ১৫ জুন ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে হান্নান মিয়া (৩৮) ও আসাদ (৩৭) দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক জানান, আমরা এরমধ্যে এ মামলার প্রধান আসামি হান্নান মিয়াকে আটক করেছি। এছাড়াও বাকি আরেক আসামিকে ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। আশা করি, দ্রুত আসামিকে করা আটক হবে।