সোমবার বিকেলে উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রাতে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলো- চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সাইমুন হাসান পিয়াস (১৬), নাজিরপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে রাহাতের রহমান নিরব (১৫), একই এলাকার হোসেন হেলালের ছেলে জোবায়ের হোসেন (১৭), দেলোয়ার হোসেনের ছেলে মেরাজ হোসেন (১৭), দ্বীন ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত বিজয় (১৬), চাঁদ মিয়ার ছেলে ওমায়ের হোসেন (১৮), রমজান বিবি এলাকার বাবুলের ছেলে সাগর হোসেন রিপন (১৭) ও মীরওয়ারিশপুর ইউনিয়নের সালা উদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত সিয়াম (১৭)।
.png)
এ সময় তাদের কাছ থেকে তিনটি কিরিচ, একটি কুড়াল জব্দ করা হয়।
ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. ফজলুল হক বলেন, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশিয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করা হয়।
গ্রেফতার কিশোরদের বিরুদ্ধে রাতে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।