[ দেশজুড়ে ]
রাসিক নির্বাচন
ভোটকক্ষে অস্বাভাবিক ঘোরাঘুরি করায় নারীর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকক্ষের গোপন কক্ষে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরির অপরাধে এক নারীকে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র, তালাইমারী দারুল উলুম আলিম মাদরাসার নিচতলায় এ ঘটনা ঘটে। মোসা. সাবিয়া নামে ওই নারী একাধিকবার নারী ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন। যা কমিশনাররা সিসিটিভি মনিটরে দেখতে পান। এরপর প্রিজাইডিং অফিসারের সঙ্গে তারা যোগাযোগ করেন। তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিনদিনের কারাদণ্ড দেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!