গ্রেফতারকৃতরা হলেন, গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি আলামিন হোসেন, রহমত আলী সরদার, জাকির হোসেন, রহমত আলী, আমিরুল সর্দার, রহমত আলী, আশরাফুল হোসেন, তুষার ইমরান, শওকত আলী মোড়ল, আবু হানিফ ও রয়েল। তারা বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এছাড়া খড়িডাঙ্গা পশ্চিমপাড়া গ্রাম থেকে ২০ ইয়াবাসহ ঐ গ্রামের মৃত কওছার আলীর ছেলে মাহবুর রহমানকে গ্রেফতার করা হয়।
.png)
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা গোপনে এলাকায় অবস্থান করছেন, এমন খবরে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশক্রমে মঙ্গলবার ভোর থেকে বুধবার সকাল পর্যন্ত বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।