[ দেশজুড়ে ]
রাজবাড়িতে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন
ফাইল ফটো
রাজবাড়িতে হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অভয়নগর গ্রামের বাসিন্দা শিপন শেখ এবং ফরিদপুরের বোয়ালমারী থানার সতৈর গ্রামের বাসিন্দা বক্কর শেখ।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা গ্রামের গড়াই নদের বেড়িবাঁধের পাশ থেকে অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় বালিয়াকান্দি পুলিশের এসআই নুর মোহাম্মদ বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ শিপন শেখ ও বক্কর শেখকে গ্রেফতার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ শেক্ষে আদালত আজ এ রায় দেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!