বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাতে মামলার পর তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- নন্দীগ্রাম উপজেলার পাকুরিয়াপাড়া গ্রামের বখতিয়ার উদ্দিনের ছেলে মোরশেদুল ইসলাম সোহান ও ডুবাতেঘর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন আদম। তাদের মধ্যে আদমকে বগুড়া শহর থেকে ও সোহানকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
.png)
জানা গেছে, দুই মাসেরও বেশি সময় আগে সোহান ও আদম ঐ স্কুলছাত্রীকে অপহরণ করেন। পরে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। সেই ধর্ষণের ভিডিও মুঠোফোনের মাধ্যমে ছড়িয়েও দেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা করেন।
নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগী মেয়েটি এসএসসি পরীক্ষার্থী। তাকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছিল।