ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্সের যাত্রীরা। পথে মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত চালককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এক যুবক জানান, দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
.png)