শনিবার সকালে উপজেলার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সোহরাব উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ গ্রামের নুরু শরীফের ছেলে। সোহরাব গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে, সোহরাব সকালে উপজেলার চরশ্যামাইল এলাকায় সড়কের পাশের একটি রেইনট্রি গাছ কাটতে ওঠেন। এ সময় হঠাৎ পিছলে গাছ থেকে পড়ে যান তিনি। সোহরাবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলাইমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।