ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছ কাটার সময় চাপা পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬, ২৪ জুন ২০২৩
গাছ কাটার সময় চাপা পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর
ফাইল ফটো

জামালপুরে মেলান্দহে উপজেলায় গাছের নিচে চাপা পড়ে আব্দুল মালেক নামে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার নলবাড়ি এলাকায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়েন তিনি।

আব্দুল মালেক পৌরসভার উত্তর আদিপৈত গোয়ালপাড়া এলাকার মৃত মনু মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে গাছ ও কাঠের ব্যবসা করেন। শুক্রবার বিকেলে পৌরসভার নলবাড়ি এলাকায় তিনিসহ তিনজন গাছকাটা শ্রমিক নিয়ে গাছ কাটতে যান। কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। তখন একটি গাছ কাটা প্রায় শেষ। কতখানি আর বাকি আছে সেটি দেখতে কাছাকাছি যান আব্দুল মালেক। এ সময় গাছটি হেলে তার দিকে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!