[ দেশজুড়ে ]
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধার
প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছহুরা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ছহুরা খাতুন একই গ্রামের জায়েদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির আঙিনায় সবজি ক্ষেতে কাজ করার সময় ছহুরার শরীরে অসাবধানবশত বিদ্যুৎ লাইনের তারের স্পর্শ লাগে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হন। প্রতিবেশীরা ছহুরাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ছহুরার মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!