রোববার বিকেল ৫টার দিকে শহরের ফতেহআলী ও রাজাবাজারে এ অভিযানের পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানে মসলা বিক্রি করা পাঁচ প্রতিষ্ঠানকে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়। বেচাকেনার রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অপরাধে তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযান জরিমানা করার পাশাপাশি ভেজাল মশলা বিক্রি না করতে ও অতিরিক্ত মূল্য না নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।