সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম ও তার মেয়ে ছোঁয়ামনি।
স্থানীয়রা জানান, ভোরে একটি মিনিট্রাক বরগুনার বামনা থেকে ভাঙারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে আসা অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মা ও মেয়ে মারা যান।
.png)
নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।