ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে ব্যবসায়ী নিখোঁজ, মোটরসাইকেল উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ২৭ জুন ২০২৩
বাগেরহাটে ব্যবসায়ী নিখোঁজ, মোটরসাইকেল উদ্ধার
নিখোঁজ আশিষ সাহা- ফাইল ফটো

বাগেরহাট পৌর শহরের ইলেকট্রিক ব্যবসায়ী আশিষ সাহা (৪২) বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার পরিবার বলছে, তাকে মুক্তিপণের দাবিতে দুর্বৃত্তরা অপহরণ করেছে।

সোমবার (২৬ জুন) রাতে বাগেরহাট-পিরোজপুর সড়কের বাগেরহাট সদর উপজেলার বৈটপুর চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে থেকে তার মোটরসাইকেল, ম্যানিব্যাগ, মোবাইল এবং একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, আশিষ সাহা বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নাটইখালী গ্রামের ক্ষিরোদ চন্দ্র সাহার ছেলে। তিনি বাগেরহাট শহরে ইলেকট্রনিক পণ্যের পরিবেশক ব্যবসা করে আসছেন। সোমবার রাতে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে তিনি নিখোঁজ হন।

Advertisement

নিখোঁজের দুলাভাই শঙ্কর কুমার সাহা বলেন, আমরা পুলিশকে সবকিছু জানিয়েছি। থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছি।

বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ব্রিজের ওপর থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি আশিষের বলে তার পরিবারের পক্ষ থেকে শনাক্ত করেছে। ঐ ব্যক্তির কাছে অনেকেই টাকা-পয়সা পায়। তার স্ত্রী নিখোঁজ দাবি করছেন। প্রকৃত ঘটনা কী সে বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!