[ দেশজুড়ে ]
সোনাহাট স্থলবন্দর ৭ দিন বন্ধ ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ
ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সাত দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ জুন) সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল এ তথ্য জানান।
তিনি জানান, সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম সোমবার (২৬ জুন) থেকে রোববার (২ জুলাই) পর্যন্ত ৭ দিন বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে সব ব্যবসায়িক কার্যক্রম।
.png)
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন বলেন, ঈদুল আজহা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৩ জুলাই থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি যথারীতি শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!