ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ করলেন ২ হাজার মুসল্লি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩, ২৮ জুন ২০২৩
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ করলেন ২ হাজার মুসল্লি
ছবি: ডেইলি বাংলাদেশ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহা উদযাপন করেছেন প্রায় দুই হাজার মুসল্লি। বুধবার দিনাজপুর সদর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কয়েকটি এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় করেন তারা। 

বুধবার সকাল ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে শহরের ইন্টারন্যাশনাল ফ্যামেলি কেয়ার মাদরাসার শিক্ষক আব্দুর রাজ্জাকের ইমামতিতে ঈদুল আজহার নামাজ আদায় করেন নারী-পুরুষসহ দুই শতাধিক মুসল্লি।

এছাড়া শহরের নিউটাউন, ফুলতলা, কাচারির পেছনে ইসলামবাগ, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া, বিরামপুর উপজেলার দুইটি গ্রামে, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া গ্রাম, বিরল উপজেলার কামদেবপুর ও কাজিপাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Advertisement

ঈদ উদযাপন কমিটির সভাপতি মকবুল হোসেন জানান, এবার জেলার প্রায় ৪৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!