[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদুল আজহা উদযাপন করছেন।
বুধবার সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম। ঐসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে নিজেদের ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।
এসব গ্রামের মুসল্লিরা ৪২ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!