[ দেশজুড়ে ]
হরিণাকুণ্ডুর ৩ স্থানে ঈদ উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তিনটি স্থানে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টায় উপজেলার পৌর এলাকার চটকাবাড়িয়া গ্রামে মসজিদে অনুষ্ঠিত ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।
রেজাউল ইসলাম জানান, বৃষ্টির জন্য নামাজ দেরিতে পড়তে হয়েছে। প্রায় শতাধিক মুসল্লি চটকাবাড়িয়া মসজিদে ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন। উপজেলা জুড়ে প্রায় তিন শতাধিক পরিবার আজ ঈদুল আযহা উদযাপন করছেন বলেও তিনি জানান। নামাজের পর পশু কোরবানি দেওয়া হয়েছে।
.png)
এছাড়া উপজেলার ভালকি এবং নিত্যানন্দপুর গ্রামেও প্রায় একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিগত কয়েক বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে আসছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!