খুলনার কয়রা উপজেলায় বজ্রপাতে বাবুল গাজী নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল গাজী উপজেলার গোবিন্দপুর গ্রামের কাদের গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে চিংড়ি ঘের থেকে বাড়ি ফিরছিলেন বাবুল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান বাবুল গাজী।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান বাবুল।