ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ২ বাসের সংঘর্ষে যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ২৯ জুন ২০২৩
নরসিংদীতে ২ বাসের সংঘর্ষে যুবক নিহত
ফাইল ফটো

নরসিংদীর মাধবদী উপজেলার ভগীরথপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের অন্তত ১০ জন যাত্রী।

বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাকিব নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকার গুলজার মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে নরসিংদী সদর হাসপাতালে চারজন চিকিৎসা নিয়েছেন।

Advertisement

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন ভূঁইয়া বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। দুর্ঘটনাকবলিত বাস দুইটি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!