ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের রাতে ২ গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ৩০ জুন ২০২৩
ঈদের রাতে ২ গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
ফাইল ফটো

বরগুনার আমতলী উপজেলায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কামাল হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই আঞ্চলিক মহাসড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের ধলাই হাওলাদারের ছেলে। 

জানা যায়, রাতে আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যাচ্ছিল ইজিবাইকটি। এ সময় বিপরীত দিকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কামাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান তিনি।

Advertisement

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় কামাল নামে যুবক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!