ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমির আগাছা পরিষ্কার করতে গিয়ে অধ্যাপকের মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ৩০ জুন ২০২৩
জমির আগাছা পরিষ্কার করতে গিয়ে অধ্যাপকের মৃত্যু
অধ্যাপক. রেজাউল ইসলাম- ফাইল ফটো

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল ইসলাম নামে এক কলেজ অধ্যাপকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার পাতিবিলা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত রেজাউল ইসলাম উপজেলার পাতিবিলা গ্রামের বাসিন্দা এবং কাটগড়া ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাশের পাতিবিলা মাঠে রেজাউল ইসলামের জমিতে কিছু আগাছা ছিল। শুক্রবার সকালে তিনি একটি বড় হাঁসুয়া দিয়ে সেই আগাছা পরিষ্কার করছিলেন। ঐ জমির ওপর দিয়ে এক চা দোকানি পিলার থেকে বিদ্যুতের আর্থিংয়ের তারের সংযোগ নেন। এ সময় অসাবধানতাবশত হাঁসুয়ার কোপ লেগে সেই তার কেটে যায় এবং তিনি বিদ্যুতায়িত হয়ে সেখানেই মারা যান। পরে দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement

চৌগাছা থানার ওসি জেল্লাল হোসেন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!