[ দেশজুড়ে ]
হাওরে নৌকাডুবিতে ৩ ভাই-বোনের মৃত্যু
ফাইল ফটো
সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার গোবিন্দপুরের দেখার হাওরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- গোবিন্দপুর গ্রামের মাঝের বাড়ির সোহেল মিয়ার মেয়ে ১২ বছর বয়সী তন্নি, আট বছর বয়সী তান্নী এবং ও তিন বছর বয়সী ছেলে রবিউল।
জানা যায়, ঐ শিশুদের বাড়ি হাওরের পাড়ে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরের পানি বাড়তে থাকে। দুপুরে সোহেল মিয়া এবং তার স্ত্রী পারিবারিক কাজে শান্তিগঞ্জ উপজেলা সদরে ছিলেন। এ সময় বাড়ির চারপাশে পানি চলে আসায় ঐ শিশুরা একটি নৌকায় সড়কে আসতে গিয়ে হাওরের স্রোতে নৌকা ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
.png)
সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তিন শিশুর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!