[ দেশজুড়ে ]
হাঁস আনতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জমি থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে ইন্তাজ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার বিলডোরা ইউনিয়নের বিলডোরা মোজাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইন্তাজ আলী একই গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায়। মৃত বৃদ্ধের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সকালে ইন্তাজ আলীর বাড়ির পাশে পতিত কৃষি জমিতে হাঁস খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পর বৃষ্টি হলে হাঁসগুলো আনতে যান তিনি। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ইন্তাজ আলীর মৃত্যু হয়। একইসঙ্গে মারা যায় ১২টি হাঁস।
.png)
ওসি আরো জানান, খবর পেয়ে মৃত ব্যক্তির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!