এদের মধ্যে বাশঁবাড়ীয়া ইউনিয়ন টিমের সাদ্দাম হোসেন ও পান্তা ইউনিয়ন টিমের ইমন হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার গুড়দা মাঠে ইউনিয়ন পর্যায়ে বাশঁবাড়ীয়া ও পান্তাপাড়া ইউপির মধ্যে খেলা শুরু হয়। ওই সময় আকাশে ঘন মেঘ জমে। এরপর শুরু হয় বৃষ্টিপাত। ফুটবল খেলা চলা অবস্থায় বজ্রপাতে ছয়জন খেলোয়াড় আহত হন। সে সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
.png)
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।