ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বড়াইগ্রামে বজ্রপাতে নিথর ভ্যানচালক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ৩০ জুন ২০২৩
বড়াইগ্রামে বজ্রপাতে নিথর ভ্যানচালক
বজ্রপাত- ফাইল ফটো

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বজ্রপাতে ভোলা নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বনপাড়া পৌর এলাকার মহিষভাঙ্গা মহল্লায় এ ঘটনা ঘটে।

ভোলা বনপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়ারপাড়া গ্রামের মধু প্রামাণিকের ছেলে।

জানা যায়, ভোলা দুপুরে নিজ বাড়িতে খাবারের উদ্দেশে বনপাড়া বাজার থেকে ভ্যানযোগে ফিরছিলেন। পথে মহিষভাঙ্গা এলাকায় পৌঁছালে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!