[ দেশজুড়ে ]
মণিরামপুরে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো
যশোরের মণিরামপুর উপজেলায় বজ্রপাতে ইবাদুল ইসলাম ছোট্ট নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর বিল শালিখায় এ ঘটনা ঘটে। মৃত ইবাদুল ইসলাম গোপালপুর গ্রামের ইউসুফ মহলদারের ছেলে।
ঐ গ্রামের নজরুল ইসলাম জানান, ইবাদুল পেশায় ঘের ব্যবসায়ী। সকালে তিনি শালিখার বিলে নিজ ঘেরে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে আহত হন তিনি। পরে ইবাদুলকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!