[ দেশজুড়ে ]
ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বজ্রপাতে রফিকুল ইসলাম হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম হাওলাদার আলী হাওলাদারের ছেলে।
জানা যায়, রফিকুল ইসলাম হাওলাদার প্রতিদিনের মতো দুপুর দেড়টার দিকে বাড়ির কাছে মাঠে ছাগল আনতে যান। এ সময় গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরামুজ্জামান হাওলাদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!