ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে তিতাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২ জুলাই ২০২৩
সরাইলে তিতাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তিতাস নদী থেকে শহিদ মিয়া নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অরুয়াইল বাজারের পাশে তিতাস নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শহিদ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের কালা মিয়ার ছেলে।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসাইন জানান, শহিদ মিয়া শনিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে উপজেলার অরুয়াইল দক্ষিণ বাজার এলাকার তিতাস নদীতে একটি লাশ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে শহিদ মিয়ার ছেলে তার বাবার লাশ শনাক্ত করেন।

Advertisement

ওসি আরো জানান, মৃত বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!