[ দেশজুড়ে ]
ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
নিহত আমানুর- ফাইল ফটো
ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেল-আলম সাধুর সংঘর্ষে আমিনুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের লাউদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমানুর রহমান সদর উপজেলার মিরেরহুদা গ্রামের আকরাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার লাউদিয়া এলাকায় বিষয়খালগামী একটি দ্রুতগতির আলম সাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আমানুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!