ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নৌকায় ভ্রমণ শেষে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ৩ জুলাই ২০২৩
নৌকায় ভ্রমণ শেষে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর 
নিখোঁজ ইয়াছিন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে নদীতে ঝাঁপ দিয়ে ইয়াছিন নামে এক কিশোরের নিখোঁজ হয়েছে।

সোমবার সকালে ভৈরব কুলিয়ারচরের কালী নদীতে উদ্ধার কাজ করছেন নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজ ইয়াছিন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। 

জানা যায়, রোববার সকালে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যায় ইয়াছিন। সারাদিন ঘোরাফেরা শেষে সন্ধ্যায় কালী নদীর ওপর অবস্থিত জিল্লুর রহমান সেতুর নিচে সবাই নদীতে ঝাঁপ দিয়ে উঠে এলেও ইয়াছিন আর আসেনি। 

Advertisement

ইয়াসিনের বন্ধুরা জানায়, রোববার সকালে কুলিয়ারচর থেকে অষ্টগ্রামে নৌকা ভ্রমণে যায় তারা। পরে সন্ধ্যায়  জিল্লুর রহমান সেতুর নিচে নৌকা থেকে সবাই যার যার মত কালী নদীতে ঝাঁপ দেয়। একপর্যায়ে সবাই নৌকায় এলেও ইয়াসিন আসেনি। 

ইয়াছিনের বাবা বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যা ৬টার দিকে ছেলের সঙ্গে মোবাইলে আমার মেয়ের কথা হয়েছে, তারা নৌকা ভ্রমণ থেকে চলে আসছে। কিন্তু আবার সন্ধ্যা ৭টার দিকে খবর আসছে যে ইয়াসিনের সমস্যা হয়েছে। পরে এসে দেখি ইয়াসিন নিখোঁজ। সোমবার কালী নদী থেকে তার মরদেহ উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ।

ভৈরব নৌ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ওই কিশোরের মরদেহ উদ্ধারে সকাল থেকে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। এখনো চলমান উদ্ধার কাজ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!