[ দেশজুড়ে ]
ধামইরহাটে বজ্রপাতে নিথর কৃষক
প্রতীকী ছবি
নওগাঁর ধামইরহাট উপজেলায় বজ্রপাতে মোমিনুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় জাহেদুর ইসলাম নামে আরেক কৃষক আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার কালুপাড়া মাঠে এ ঘটনা ঘটে। মৃত মোমিনুর রহমান উপজেলার মইশড় গ্রামের আজিজুর রহমানের ছেলে।
জানা যায়, দুপুরে ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মাঠে কৃষক জাহেদুর ইসলাম নিজ জমিতে ধান রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। ঐ জমিতে বৃষ্টির মধ্যে মোমিনুর রহমান পাওয়ার টিলার দিয়ে হালচাষ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোমিনুর রহমানের মৃত্যু হয়। আহত হন জমির মালিক জাহেদুর ইসলাম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
.png)
ধামইরহাট থানার ওসি কাজী মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!