[ দেশজুড়ে ]
মোরেলগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
ফাইল ফটো
বাগেরহাটের মোরেলগঞ্জে মিঠুন সুতার নামে এক জেলে বজ্রপাতে মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মিঠুন সুতার একই গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি একজন জেলে ছিলেন।
জানা যায়, বিকেলে নিজ বাড়ির সামনে ডোবার পানিতে মাছ ধরার জন্য জাল নিয়ে যাচ্ছিলেন মিঠুন সুতা। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
.png)
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়ন বিট অফিসার এসআই মিঠুন খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!