[ দেশজুড়ে ]
জামালপুরে বজ্রপাতে দু’জনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরে বজ্রপাতে মোফাজ্জল শেখ ও আব্দুল খালেক নামে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদরের হাটচন্দ্রা ও বানিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে হাটচন্দ্রা মধ্যপাড়া এলাকায় বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে যান মোফাজ্জল শেখ। এ সময় বজ্রপাত হলে তিনিসহ তার দুটি গরুর মৃত্যু হয়।
একই সময় বৃষ্টি চলাকালীন বানিয়াবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নামেন আব্দুল খালেক। এ সময় বজ্রপাত হলে সেখানেই মারা যান তিনি।
.png)
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!